কম্পিউটার হ্যাং করছে? সমাধান জেনে নিন / Computer hang problem solution.


                                                                               প্রতীকী ছবি

কম্পিউটারে কাজ করার সময় কম্পিউটার হ্যাং করুক এটা আমরা কেউই চাইনা। আর কম্পিউটারে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করার সময় সেই কম্পিউটার যদি হ্যাং করেই বসে সেটা যে কতটা বিরক্তিকর বিষয় এটা যাদের কম্পিউটার হ্যাং করে একমাত্র তারাই বুঝতে পারে।

আজকে আমি কম্পিউটার হ্যাং সম্পর্কিত তিনটি বিষয় আপনাদের সামনে বিশ্লেষণ করবো। 

 প্রথমত : আপনার কম্পিউটারটি কখন হ্যাং করে।

 দ্বিতীয়ত : আপনার কম্পিউটার যদি হ্যাং করেই বসে সেই মুহুর্তে আপনার কি করা উচিত।

তৃতীয়ত :  কি করলে কখনোই আপনার কম্পিউটার হ্যাং করবে না। 

 আসলে আমাদের নিজেদের ভুলের কারণেই কিন্তু কম্পিউটার মাঝে মাঝে হ্যাং করে।  প্রথমে আমরা কথা বলব কি কি কারনে কম্পিউটার হ্যাং হতে পারে।  বিভিন্ন কারণেই মূলত কম্পিউটার হ্যাং করে, তার মধ্য থেকে কিছু বিষয় বাছাই করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। 

★ আপনার কম্পিউটারে যদি র্যামের ওপর অতিরিক্ত চাপ পড়ে সে ক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটার হ্যাং করতে পারে। ধরুন আপনার কম্পিউটারে ২ জিবি র্যাম রয়েছে।  এখন আপনি যদি এডোবি ফটোশপ এর আপডেট ভার্সন সফটওয়্যার অথবা ভিডিও এডিটিং  সফটওয়্যার গুলো যদি ইউজ করেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারের ওপর অতিরিক্ত চাপ পড়বে। যার কারণে এবং তার ক্ষমতার বাইরে কমান্ড নিতে না পারার কারণে আপনার কম্পিউটার হ্যাং করতে পারে। 

★ আপনার কম্পিউটারে যদি আপনি একাধিক প্রোগ্রাম একসাথে ওপেন করে রাখেন সেক্ষেত্রেও কিন্তু আপনার কম্পিউটার হ্যাং করতে পারে। 

 ★ আপনার লোকাল ডিস্কে যদি পর্যাপ্ত পরিমাণ ফাঁকা জায়গা না থাকে মানে আপনার যে ড্রাইভে উইন্ডোজ ইন্সটল করা রয়েছে সিডিসি ড্রাইভের যদি পর্যাপ্ত পরিমান জায়গা ফাঁকা বা খালি না থাকে সে ক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারটি হ্যাং করতে পারে।

★ আপনার কম্পিউটার যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় সে ক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটার কিছুক্ষণ পরপর হ্যাক করতে পারে। 

★ আপনার কম্পিউটারে যে প্রসেসরটি লাগানো রয়েছে আপনি সেই প্রসেসরের ক্ষমতার বাইরে যদি অধিকতর গ্রাফিক সম্পন্ন কোন সফটওয়্যার রান করেন সে ক্ষেত্রে আপনার কম্পিউটারটি হ্যাং করতে পারে।

★ আপনি যদি আপনার কম্পিউটার অপারেটিং সিস্টেম অথবা হার্ডওয়ার আপডেট না করেন সেক্ষেত্রে কিন্তু কম্পিউটার হ্যাং করার সম্ভাবনা থাকে। আমি যে কারণগুলো বলেছি এই কারণগুলোর বাহিরেও কিন্তু কম্পিউটার হ্যাং করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে কমন কারণগুলোর কারণে কিন্তু কম্পিউটার হ্যাং করে থাকে।

 এখন আমরা কথা বলবো যদি আপনার কম্পিউটারটি হ্যাং করেই বসে সে ক্ষেত্রে আপনি কি করবেন। 

অনেক সময় আমরা কম্পিউটারে কাজ করার সময় হঠাৎ করে আমাদের কম্পিউটার হ্যাং করলে আমরা অনেকে একটি ভুল করে থাকি। যখনই আমাদের কম্পিউটার হ্যাং করে তখন আমরা কম্পিউটারটিকে হুট করে রিস্টার্ট দিয়ে দেই।  কিন্তু রিস্টার্ট দেওয়ার ফলে আপনার কম্পিউটার হার্ডওয়ারের উপর অনেক পরিমাণে প্রেশার পরে।  যার কারণে প্রায় হার্ডওয়ার যন্ত্রাংশ গুলি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই মনে রাখবেন, আপনার কম্পিউটার হ্যাং করলেই কম্পিউটারটি রিস্টার্ট দেওয়া যাবে না, যদি আপনার কম্পিউটারে কাজ করা অবস্থায় কম্পিউটার হ্যাং করে সে ক্ষেত্রে যেটা করবেন, কম্পিউটারের নিচের টাস্কবারে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে টাস্কম্যানেজার ওপেন করবেন। অনেক সময় কম্পিউটার হ্যাং করলে মাউস ঠিকভাবে কাজ করেনা।  সেক্ষেত্রে আপনি যেটা করবেন, কীবোর্ড শর্টকাট ইউজ করতে টাস্কম্যানেজারটি ওপেন করবেন। সেক্ষেত্রে আপনি যেটা করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে escape বাটনটি প্রেস করবেন। তাহলে টাস্ক ম্যানেজার ওপেন হয়ে যাবে।  এখানে দেখতে পাবেন, আপনার কম্পিউটার এর যতগুলো প্রোগ্রাম রান অবস্থায় আছে সব গুলো কিনতু এখানে দেখতে পাবেন। এখানে লক্ষ্য করবেন যে সফটওয়্যারটি নট রেসপনডিং দেখাবে সেটা সিলেক্ট করবেন।  সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে অপশন এ ক্লিক করবেন অথবা নিচে এখান থেকে end অপশনে ক্লিক করবেন। তারপর দেখবেন সাথে সাথে আপনার যে সফটওয়্যারটির কারনে কম্পিউটার হ্যাং করেছিল সেই সফটওয়ারটি ক্লোজ হয়ে যাবে। আপনার কম্পিউটারটি হ্যাং ছেড়ে দিবে। পরবর্তী কাজগুলো করে নিতে পারবেন। 

Post a Comment

0 Comments